1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি সম্পর্ক না মানায় বিষপান করে প্রেমিকের বাড়ি গেল স্কুলছাত্রী, অতঃপর মৃত্যু ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস শেরপুরসহ রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী

যেভাবে টক দই খাওয়া উচিত না

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

স্বাস্থ্য ডেস্ক : টক দইকে বলা হয় পুষ্টির ভাণ্ডার। কারণ এতে আছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি ১২, বি ২, পটাসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান।প্রোবায়োটিক সমৃদ্ধ দই শরীর ভালো রাখতে প্রভাব ফেলে।

টক দই হজম প্রক্রিয়ায় ভারসাম্য রাখতে সহায়তা করে। ওজন নিয়ন্ত্রণ করে। এই স্বাস্থ্যকর খাবারটি রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। দইয়ে থাকা বিভিন্ন খনিজের মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এবং সেলেনিয়াম। যা রোগ প্রতিরোধ করে। হাড়ের ঘনত্ব বজায় রাখতে এই খাবারের জুড়ি নেই। এতো উপকারিতা থাকার পরেও কোনো উপকার নাও পেতে পারেন। কারণগুলো জেনে নিন:

এক. দই গরম করে খাওয়া উচিত না। গরম করলে টক দইয়ের উপকারী গুণগুলো নষ্ট হয়ে যায়।

দুই. সকালে এবং দুপুরে টক দই খেতে পারেন। তবে শুধু টক দই না খেয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে পারেন আখরোট, কাজু বা কিশমিশ। এ ছাড়া কলা, আঙুর, বেদানার মতো স্বাস্থ্যকর ফলও খেতে পারেন। রাতের খাবারে টক দই রাখবেন না।

তিন. প্রত্যেকদিন টক দই না খেয়ে এক-দুইদিন পর পর টক দই খাওয়া ভালো।

টাইমস অব ইণ্ডিয়ার তথ্য মিষ্টি দই এবং টক  দইয়ের মধ্যে টক দই বেশি উপকারি। সুতরাং নিয়ম মেনে টক দই খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com