1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

২ বছর পর বিজ্ঞাপনে মিম মানতাসা

  • আপডেট টাইম :: সোমবার, ৪ মে, ২০২০

বিনোদন ডেস্ক : ২০১৮ সালে লাক্স সুপারস্টার নির্বাচিত হন মিম মানতাসা। ওই বছরই প্রথম একটি বহুজাতিক কোম্পানির পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। এরপর আর বিজ্ঞাপনে দেখা যায়নি তাকে। দুই বছর পর আবারো বিজ্ঞাপনচিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি। এটি নির্মাণ করবেন আদনান আল রাজীব।

শোবিজ অঙ্গনের অন্য তারকাদের মতো ঘরবন্দি সময় কাটছে মিম মানতাসার। করোনার তাণ্ডবে আটকে গেছে তার এ কাজ। লকডাউন দেওয়ার আগেই এর প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হলেও শুটিংয়ের আগেই সব কাজ বন্ধ হয়ে যায়। তাই অপেক্ষায় আছেন এই বিজ্ঞাপন সংশ্লিষ্টরা।

মিম মানতাসা বলেন—‘বড় ক্যানভাসের কাজ না পাওয়ার কারণে দীর্ঘ দিন বিজ্ঞাপনে কাজ করা হয়নি। কাজটি ভালো লাগায় সম্মত হয়েছি। লকডাউন শেষ হলেই এর শুটিং শুরু করবেন বলে আমাকে জানিয়েছেন নির্মাতা।’

করোনার এই সংকটকালে নিম্ন আয়ের মানুষেরা অধিক বিপাকে পড়েছেন। অন্যদের মতো মিমও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। এরই মধ্যে নগরীর মোহাম্মদপুর এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন তিনি। রোজার মধ্যে আবারো ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com