1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংসহ বিভিন্ন অপরাধে ৯৯ শিক্ষার্থীর শাস্তি আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জ কারাগারে মাদকবিরোধী সভা, ৫০ বন্দির কর্মমুখী প্রশিক্ষণ শুরু রাত ৮টার পর দোকান খোলা রেখে জরিমানা দিলেন সাত ব্যবসায়ী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে: হিউম্যান রাইটস ওয়াচ

একজনকেই বিয়ে করেছেন জোড়া লাগা ২ বোন

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

এক্সক্লুসিভ ডেস্ক : ১৯৯৬ সালে দ্য অপরাহ উইনফ্রে শো এবং লাইফ ম্যাগাজিনের কাভারে উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেন অ্যাবি ও ব্রিটানি নামের যমজ দুই বোন। তাদের শরীর এক হলেও মস্তিষ্ক সম্পূর্ণ আলাদা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই যমজ দুই বোন তিন বছর আগে গোপনে বিয়ে করেছেন মার্কিন সেনা সদস্য জোশ বোলিংকে। তবে তাদের স্বামী একজনই।

জোশ বোলিংয়ের ফেসবুকে পোস্ট করা একটি ২০ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে দম্পতি নাচ ও চুম্বন করছেন। সেখানে অ্যাবি ও তার বোন সাদা স্লিভলেস ব্রাইডাল গাউন পরে আছেন।

অ্যাবিগেল লোরেন হেনসেল ও ব্রিটানি লি হেনসেল যুক্তরাষ্ট্রের মিনেসোটার বাসিন্দা। ১৯৯০ সালে জন্মগ্রহণ করেন তারা।

একই শরীরে দুটি মাথা থাকলেও তাদের মস্তিষ্ক আলাদা। তাদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা আলাদা, খাবারের প্রতি ভালোবাসাও আলাদা। এ ছাড়া হৃৎপিণ্ড, পিত্তাশয় এবং পাকস্থলী আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।

জন্মের সময় তাদের বাবা-মা প্যাটি ও মাইক তাদের সন্তানদের আলাদা করার সিদ্ধান্ত নেননি। কারণ চিকিৎসকরা তখন বলেছিলেন, তাদের আলাদা করলে বাঁচানো যাবে না। অ্যাবি ও ব্রিটানি বর্তমানে সংসার করছেন এবং পাশাপাশি শিক্ষকতা করছেন।

সূত্র : পিপল ম্যাগাজিন, নিউ ইয়র্ক পোস্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com