1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে কৃষকের ধান কেটে দিল মানবিক পুলিশ

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে তিন দরিদ্র কৃষকের পাকা বোরোধান কেটে দিল থানা পুলিশ ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা। বুধবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ৩ কৃষকের ৯০ শতক জমির ধান কেটে বাড়ি তোলে দেন তারা।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমরা প্রান্তিক-দরিদ্র কৃষকদের পাকা বোরোধান কেটে বাড়িতে পৌছে দিচ্ছি। এরই অংশ হিসেবে নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল জলিল যিনি ঢাকায় রিকশা চালান সকালে তার ৫০ শতক জমির ধান কাটতে আসি। এখানে এসে দেখি বয়স্ক ও দরিদ্র কৃষক নূর ইসলাম একাই তার ৩৫ শতক জমির ধান কাটতে নেমেছেন। এমতাবস্থায় আমরা সবাই মিলে তার জমির ধানও কেটে দেই। এছাড়াও পাশেই অপর কৃষক সাইফুল তার সন্তানকে নিয়ে ধান কাটছেন দেখে তার অবশিষ্ট জমিটুকুও কেটে দেই। বৈশ্বিক করোনা মোকাবেলায় দরিদ্র কৃষকের পাশে থেকে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী, উপজেলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি তৌহিদুজ্জামান রোমানসহ অন্যান্যরা ধান কাটায় অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com