1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নারীসহ কেএনএফের ৪৯ সদস্য আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

বান্দরবান : বান্দরবানে রুমা উপজেলার বম অধ্যুষিত এলাকা রুমায় বেথেল পাড়া অভিযান চালিয়ে কেএনএফের সক্রিয় সদস্য নারীসহ ৪৯জন সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় সাতটি দেশি বন্দুক, ২০টি গুলি, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ল্যাপটপ, দুই জোড়া বুট জুতো, একটি ছুরি, কেএনএফের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদেরকে বান্দরবান সদর থানা হস্তান্তর করা হয়।

সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার হোসানই মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি জানান, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতির এবং অস্ত্র লুটের ঘটনায় পাহাড়ে বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন কেএনএফের ৪৯ সদস্যকে আটক করা হয়। এরই মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১৮ জন নারী সদস্য রয়েছে। আটককৃতরা সবাই রুমা উপজেলার বেথেল পাড়া বাসিন্দা। আসামীদের ৩টি পূবালী বাসে যোগে বান্দরবান সদর থানা নিয়ে আনা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানা মামলা প্রক্রিয়াধীন আছে।

এর আগে বান্দরবানে থানচি সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির দলের সাথে জড়িত কেএনএফ-এর সক্রিয় এক নারী ও গাড়ি চালকসহ ৪ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত গাড়িও জব্দ করা হয়।

রোববার বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে কেএনএফের সমন্বয়ক চেদওসিম বমকে আটকের কথা বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে র‍্যাব -১৫ এর ক্যাম্প কমান্ডার লে.কর্ণেল এইচএম সাজ্জাদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

কমান্ডার লে. কর্ণেল এইচএম সাজ্জাদ জানান, আসামী কেএনএফ কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক চেওসিম বমকে আটক করে র‌্যাব। বান্দরবান সদর উপজেলার ২নং সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যারনপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com