1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

এবার দরিদ্র কিষানীর পাশে নালিতাবাড়ী ছাত্রলীগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বৈশ্বিক করোনার প্রভাব মোকাবেলায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দরিদ্র কৃষকের বোরোধান কেটে বাড়ি তোলে দেওয়ার কার্যক্রমে এবার যুক্ত হলো কিষাণীর নাম। ছাত্রলীগ নালিতাবাড়ী শাখার কর্মীরা দরিদ্র এক কিষাণীর ত্রিশ শতক জমির পাকা বোরোধান কেটে বাড়ি পৌছে দিলেন তারা।
সূত্র জানায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের দরিদ্র কিষাণী রহিমা বেগম। তার ত্রিশ শতক জমির বোরোধান পেকে আসায় বিপাকে পড়েন শ্রমের মূল্য নিয়ে। সব ব্যয় বাদ দিলে অবশিষ্ট থাকে না কিছুই। ফলে পাকা ধান কাটা নিয়ে অনেকটা দুঃচিন্তায় পড়েন তিনি। এমতাবস্থায় ছাত্রলীগের কর্মীরা ওই জমির ধান কেটে বাড়ি পৌছে দিতে দায়িত্ব নেন। বৃহস্পতিবার (৭ মে) ছাত্রলীগ কর্মী আবু হেনা, তাইয়্যুবুর রহমান রুবেল, এস এ রাসেল, সৈকত, তানভির, সজিব ও গোলাম মাওলাসহ সকলে মিলে ত্রিশ শতক জমির ধান কেটে বাড়ি পৌছে দেন রহিমার। এতে রহিমাও বেজায় খুশি।
দলীয় সূত্র জানায়, নিয়মিত ধান কাটা কর্মসূচীর ৪র্থ দিন ছিল আজ। পরবর্তী দিনগুলোতে একইভাবে বাছাই করে দরিদ্র কৃষকের বোরোধান কাটা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com