1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

যুক্তরাষ্ট্রে ৯৫ হাজারের বেশি মারা যাবে : ট্রাম্প

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ৯৫ হাজারের বেশি মানুষ মারা যাবে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (৮ মে) এমনটাই জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘মহামারি করোনাভাইরাস যুক্তরাষ্ট্রব্যাপী সব মিলিয়ে ৯৫ হাজার কিংবা তার চেয়ে বেশি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। আমরা এমনটাই অনুমান করছি। এই বিষয় নিয়েই কথা বলেছি। আসলে করোনাভাইরাসে একটি মৃত্যুও কাম্য নয়। কোনোভাবেই প্রত্যাশিত নয়। ১ লাখ তো অনেক দূরের ব্যাপার।’

অবশ্য ট্রাম্প এবারই প্রথম মৃতের সংখ্যা নিয়ে অনুমান করেননি। এর আগেও করেছেন। ২০ এপ্রিল হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন তাদের প্রজেকশন অনুযায়ী যুক্তরাষ্ট্রে ৫০ থেকে ৬০ হাজার মারা যেতে পারে। গেল রোববার ফক্স নিউজকে তিনি বলেছিলেন মৃতের সংখ্যা হতে পারে ৮০ থেকে ৯০ হাজার।

শুক্রবার তিনি আরো একবার বললেন। এখন দেখা যাক তার কথা সত্যি হয় কিনা।

কিন্তু ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে মৃতের সংখ্যা বাড়ছে তাতে কোথায় গিয়ে থামে সেটা বলা মুশকিল। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছে ১ হাজার ৬২৯ জন। আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৬০ জন।

মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮ হাজার ৫৫৭ জন। আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ২০ হাজার ৬৮৩ জন। সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ২২ হাজার ৯৩৫ জন। চিকিৎসাধীন রয়েছে ১০ লাখ ১৯ হাজার ১৯১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com