1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

গুলশানে ২৩ কোটি টাকার ফ্ল্যাট বেনজীর কেনেন দুই কোটিতে!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
অপরাধ ও দুর্নীতি ডেস্ক : পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের স্ত্রী-সন্তানদের নামে থাকা গুলশান-১-এ ৯ হাজার ১৯২ বর্গফুটের ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে দুই কোটি ১৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি স্কয়ার ফিটের দাম দুই হাজার ৩৮২ টাকা। তবে রাজধানীতে ফ্ল্যাট ও জমি ব্যবসার সঙ্গে জড়িতরা বলছেন, এই দামে রাজধানীর আশপাশের এলাকায়ও ফ্ল্যাট পাওয়া যাবে না। মূল্যস্ফীতির কারণে নির্মাণ ব্যয় বেড়েছে কয়েক গুণ।

পাশাপাশি গুলশানে জমির মূল্য আকাশ ছোঁয়া।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, জমির মূল্যের পর নির্মাণ ব্যয়ের সমন্বয় করে ফ্ল্যাটের দাম নির্ধারণ করা হয়। বর্তমানে গুলশান-বনানীতে নির্মীয়মাণ ফ্ল্যাটগুলোর প্রতি স্কয়ার ফিট ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তবে স্বনামধন্য রিয়েল এস্টেট কম্পানিগুলোর ফ্ল্যাটের দাম আরো বেশি।

তাঁরা আরো জানান, রেজিস্ট্রি করার ক্ষেত্রে সঠিক মূল্য উপস্থাপন করলে সরকারকে বেশি কর দিতে হয়। এ ক্ষেত্রে অনেক গ্রাহক কর ফাঁকি দিতে কম মূল্য দেখান। পাশাপাশি কিছু কিছু গ্রাহক অবৈধ অর্থ (আয়কর রিটার্নে অপ্রদর্শিত) দিয়ে ফ্ল্যাট কেনেন। তাই তাঁরা কম মূল্যে ফ্ল্যাট রেজিস্ট্রি করেন।

আদালতে উপস্থাপন করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) নথি পর্যালোচনা করে দেখা যায়, ২০২৩ সালের ৫ মার্চ গুলশান সাবরেজিস্ট্রি অফিসে চারটি দলিলে ৯ হাজার ১৯২.৭৮ স্কয়ার ফিট (বর্গফুট) ফ্ল্যাট ক্রয় করে বেনজীর আহমেদের পরিবার। এর মধ্যে দলিল মূল্যে দেখানো হয়েছে দুই কোটি ১৯ লাখ টাকা। অর্থাৎ দলিলে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে দুই হাজার ৩৮২.৩০ টাকা। কিন্তু বর্তমান বাজারমূল্য হিসাবে (২৫ হাজার টাকা) চারটি ফ্ল্যাটের দাম দাঁড়ায় ২২ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ৫০০ টাকা।

তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গুলশান আবাসিক এলাকার সিইসি (জি) ব্লকের ১৩৪ নম্বর (পুরাতন ১৩০ নম্বর) প্লটের ১২ কাঠা ১২ ছটাক জমির ওপর দুটি বেইসমেন্টসহ নির্মিত রেনকন আইকন টাওয়ারের চারটি ফ্ল্যাট কিনেছে বেনজীর ও তাঁর পরিবার।

এর মধ্যে ১২/এ, ১২/বি ও ১৩/এ—এই তিনটি ফ্ল্যাটের দলিল করা হয়েছে সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের নামে। এই কম্পানির পক্ষে চেয়ারম্যান জীশান মীর্জা তিনটি ফ্ল্যাটের দলিলে স্বাক্ষর করেন। যার দলিল নম্বর যথাক্রমে ২২৪০, ২২৩৬ ও ২২৩৪।

এদিকে রেনকন আইকন টাওয়ারের ১৩/বি ফ্ল্যাটটি কেনা হয়েছে বেনজীর আহমেদের নাবালিকা মেয়ে জাহরা জেরিন বিনতে বেনজীরের নামে। জাহরা জেরিন বিনতে বেনজীরের পক্ষে দলিলে স্বাক্ষর করেছেন বেনজীর আহমেদ। যার দলিল নম্বর ২২৩৮।

দলিলের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের পক্ষে জীশান মীর্জার কেনা ১২/এ ফ্ল্যাটটির দাম দেখানো হয়েছে ৫৬ লাখ টাকা। ১২/বি ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে ৫৬ লাখ টাকা এবং ১৩/এ ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে ৫৩ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ১৩/বি ফ্ল্যাটটির দামও দেখানো হয়েছে ৫৩ লাখ ৫০ হাজার টাকা।

গতকাল দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদের পরিবারের গুলশানের চারটি ফ্ল্যাট জব্দ (ক্রোক) করার আদেশ দিয়েছেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com