1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি বর্জ্য আর বোঝা নয়, কৃষকের সম্পদ—নকলায় জৈব সার উৎপাদনে আশার আলো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা

১০ দিনের মধ্যে চীনে রেকর্ড আক্রান্ত

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : রোববার নতুন করে ১৪ জনের করোনাভাইরাসে আক্রান্তের খবর দিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। ২৮ এপ্রিলের পর একদিনে এটাই সর্বোচ্চ সংক্রমণ। অথচ আগের দিনও মাত্র একজন আক্রান্ত ছিল।

১০ দিনের মধ্যে সর্বোচ্চ নতুন আক্রান্তের দুজন বিদেশ থেকে সংক্রমিত। বাকি ১২ জনের সংক্রমণ স্থানীয়। একজন ছাড়া প্রত্যেকে উত্তরপূর্বাঞ্চলের প্রদেশ জিলিনের। অন্যজন করোনার উৎপত্তিস্থল হুবেই প্রদেশের।

রোববার জিলিন প্রদেশ শুলান শহরের করোনা ঝুঁকির মাত্রা মাঝারি থেকে সর্বোচ্চ বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত চীনের সব জায়গায় কম ঝুঁকির মাত্রা ছিল।

স্বাস্থ্য কমিশনের তথ্য মতে, ১ মের পর সর্বোচ্চ উপসর্গহীন নতুন আক্রান্ত পাওয়া গেছে ২০ জন। মৃত্যুর হার শূন্যেই আছে।

দেশটিতে রোববার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮২ হাজার ৯০১ জনে। আর মৃত্যু ৪ হাজার ৬৩৩ জনের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com