1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

লাদাখে ট্যাংকসহ নদীতে ডুবে পাঁচ ভারতীয় সেনার মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ জুন, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লাদাখে ট্যাংক দুর্ঘটনায় দেশটির পাঁচ সেনার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে লাদাখের চীন সীমান্তবর্তী দৌলতবেগ ওলদি এলাকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে।

শনিবার (২৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ওই সময় একটি টি-৭২ ট্যাংক নিয়ে নদী পার হওয়ার অনুশীলন করছিলেন সেনারা। যখন ট্যাংকটি মাঝ নদীতে ছিল তখন হঠাৎ করে পানি বাড়তে থাকে। এরপর খুব অল্প সময়ের মধ্যে ট্যাংক ও এর ভেতর থাকা সেনারা তলিয়ে যান।

এ ঘটনার পর পাহাড়ি নদীটিতে উদ্ধার অভিযান চালিয়ে নিহত পাঁচ সেনার সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘দেশের প্রতি এই সেনা সদস্যদের একনিষ্ঠ কর্তব্যের কথা অবিস্মরণীয় থেকে যাবে। আমার অন্তর থেকে মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। দেশের মানুষ শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে।’

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, টি-৭২ হলো অত্যাধুনিক ট্যাংক। এ ধরনের ট্যাংকগুলো কাদামাটি, উঁচু-নিচু রাস্তা, পাথুরে জমিতেও অবলীলায় চলতে পারে। পাশাপাশি অল্প পানি রয়েছে, এমন জায়গাতেও পারাপার করতে পারে এই ট্যাংকগুলো। তবে তারও একটি সীমা রয়েছে। অতিরিক্ত পানি রয়েছে এমন জায়গা দিয়ে পার হতে পারে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com