1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

প্রভাসের বাজিমাত, ৪ দিনেই ৫০০ কোটি আয় কল্কির

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুলাই, ২০২৪
বিনোদন ডেস্ক : যেমনটা প্রত্যাশা ছিল, মুক্তির পর তেমনটাই দেখা মিলেছে। ঝড়ের গতিতে প্রেক্ষাগৃহে তাণ্ডব চালাচ্ছে প্রভাস-দীপিকা অভিনীত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি।’ মাত্র চার দিনেই ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটির আয় ছাড়িয়েছে সিনেমাটির।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, রবিবার (৩০ জুন) ভারতে ৮৮ কোটি রুপি আয় করে মাত্র ৪ দিনেই ৩০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে কল্কি।

রবিবার তেলুগু ভার্সনে সিনেমাটি ৩৬ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে। আর হিন্দিতে ৪০ কোটি। এর আগে মুক্তির প্রথম দিন ৯৫ কোটি রুপি আয়ের মাধ্যমে বক্স অফিসে যাত্রা শুরু করে কল্কি। দ্বিতীয় দিন আয় করে ৫৪ কোটি, তৃতীয় দিন আয় করে ৬৪ কোটি ৫০ লাখ।

চতুর্থ দিন আয় বেড়ে দাঁড়ায় ৮৮ কোটিতে। ফলে চারদিনে ভারতীয় বক্স অফিসে কল্কির মোট আয় এখন ৩০৯ কোটি রুপি।
অপরদিকে বিশ্বব্যাপী ৫০০ কোটির মাইলফলক ছাড়িয়ে গেছে সিনেমাটি। বর্তমানে কল্কির বিশ্বব্যাপী নেট আয় ৫১৫ কোটি রুপি।
1
কল্কি’র একটি দৃশ্যে অমিতাভ বচ্চন

তবে শুধু বক্স অফিসই নয়, দর্শকদের কাছ থেকেও দারুণ প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের সিনেমাটি। সমালোচকরাও দিচ্ছেন বাহবা। সিনেমার ভিএফএক্স ও চিত্রনাট্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই। সায়েন্স ফিকশন ও মিথলজির দারুণ সংমিশ্রন ঘটিয়েছেন নির্মাতা নাগ আশ্বিন, এমনটাই মন্তব্য সবার মুখে মুখে।

‘কল্কি ২৮৯৮ এডি’ পরিচালনা করেছেন নাগ অশ্বিন।

এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, প্রমুখ। এছাড়াও বিশেষ ক্যামিও দিয়েছেন বিজয় দেবেরকোন্ডা, দুলকার সালমান ও ম্রুনাল ঠাকুরের মতো তারকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com