1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নিজের দোষ ঢাকতে মিথ্যাচার করছেন পরিচালক: ববি

  • আপডেট টাইম :: সোমবার, ১ জুলাই, ২০২৪

বিনোদন ডেস্ক : নায়িকার ইয়ামিন হক ববির হাতে নির্মাতা রাশিদ পলাশের মার খাওয়ার ঘটনা নিয়ে জোর চর্চা চলছে চলচ্চিত্রাঙ্গনে। এ বিষয়ে রাশিদ পলাশের ভাষ্য, ‘ববির সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’ অন্যদিকে ইয়ামিন হক ববি বললেন, ‘আমাদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। পরিচালক মিথ্যাচার করছেন।’

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘ময়ূরাক্ষী’ সিনেমা ঘিরে রাশিদ পলাশ ও ইয়ামিন হক ববির দ্বন্দ্বের সূচনা। সিনেমাটির পরিচালকের বিরুদ্ধে নায়িকা ববির পাহাড় সমান অভিযোগ। তার মতে— শুটিং সেটে পরিচালকের কথার সঙ্গে কাজের কোনো মিল পাননি ববি। ফলশ্রুতিতে, বিষয়টি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে।

রোববার (৩০ জুন) পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘ববির সঙ্গে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। গায়ে হাত তোলার বিষয়টি নতুন কিছু নয়। প্রায়ই আমাদের এমন ঘটনা ঘটে। সেদিন আমরা ক্লোজডোরে ববিসহ সিনেমার কয়েকজন কথা বলছিলাম। সেদিনও আমাকে ধাক্কা দিয়েছিল সেটার কোনো ভিডিও কেউ করে দেখালে, সেটা অন্যদের চোখে ভালো দেখাবে না। আমাদের সম্পর্কের জায়গা থেকে এটা করতে পারে। বিষয়টি যেভাবে বলা হচ্ছে, আসলে তেমন নয়।’

রাশিদ পলাশের কিছু বক্তব্য অস্বীকার করে ইয়ামিন হক ববি বলেন, ‘আমরা বন্ধু নই। সে একজন পরিচালক আমি একজন শিল্পী। এতটুকুই। সে কেন বন্ধু দাবি করছে আমি জানি না। আমাদের মাঝে ফ্রেন্ডলি সম্পর্ক নেই।’

রাশিদ পলাশের সঙ্গে কাজ করতে গিয়ে খারাপ অভিজ্ঞতা হয়েছে ববির। এ বিষয়ে তিনি বলেন, ‘এর আগেও তো অনেক কাজ করেছি। কই কখনো তো কোনো পরিচালক সেটে দেরিতে গিয়েছি বলতে পারেনি। কাজের ব্যাপারে বরাবরই আমি আন্তরিক। এই কাজটি করতে গিয়ে আমার ক্যারিয়ারে বাজে একটা অভিজ্ঞতা হলো। এটা সারাজীবন মনে থাকবে।’

ববির পারিশ্রমিক ঠিকভাবে দেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয় রাশিদ পলাশ বলেন, ‘ববির সঙ্গে আমার কথা হয়েছিল ৩ লাখ টাকা দেয়ার। আমি তিন লাখই দিয়েছি। ববি এখন পাঁচ লাখ টাকা দাবি করলে আমার কি করার থাকে! তা ছাড়া সিনেমায় ববি তার মতো ড্রেস পরে আসতো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com