1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

অতুলনীয় মার্তিনেস, টুর্নামেন্ট সেরা রদ্রিগেজ

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা হয়তো একটু ভারী লাগছিল হামেস রদ্রিগেজের। ট্রফি নেওয়ার সময় কলম্বিয়ান অধিনায়কের মুখে ছিল না কোনো হাসি। আসলে হাসি থাকবে কি করে। কিছুক্ষণ আগেই যে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে কোপা আমেরিকায় স্বপ্ন ভঙ্গ হয়েছে কলম্বিয়ার।

টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে আবারো ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করেছেন রদ্রিগেজ। টুর্নামেন্টে তার অবিশ্বাস্য পারফরম্যান্স দেখে কেউ কেউ বলছেন কলম্বিয়ান তারকার পূর্নজন্ম হয়েছে।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার রদ্রিগেজ পেলেও বাকি দুই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন দুই আর্জেন্টাইন লাউতারো মার্তিনেজ ও এমিলিয়ানো মার্তিনেস।

পুরস্কারজয়ী খেলোয়াড়দের তালিকা-

সেরা খেলোয়াড় (গোল্ডেন বল): হামেস রদ্রিগেজ (৬ অ্যাসিস্ট ও ১ গোল)।

সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট): লাউতারো মার্তিনেজ (৫ গোল)।

সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (৫ ম্যাচ ক্লিনশিট)।

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: কলম্বিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com