1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

গাজীপুরে আগুনে পুড়ে ছাই কলোনির ৫৭ ঘর

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় আগুনে পুড়ে গেছে দুটি কলোনির প্রায় ৫৭টি ঘর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কলোনিতে এ আগুনের সূত্রপাত ঘটলে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটে তা নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, কোনাবাড়ির আমবাগ এলাকায় এক সঙ্গে একাধিক মালিকানাধীন ৭০/৮০টি ঘর ছিল। সেখানে বিভিন্ন শ্রেণির পেশার মানুষ বসবাস করতেন। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন পাশের অন্য কলোনিতে ছড়িয়ে পড়ে। রাত ১২টা ১৫মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ যোগ দেন। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পর রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় দুটো কলোনির ৫৭টি ঘরের মালামাল আগুনে পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com