1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

টানা তিন ডাক মেরে লজ্জার বিশ্বরেকর্ড শফিকের

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। প্রোটিয়াদের তাদেরই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা প্রথম দল হিসেবে নিজেদের নাম লিখিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। তবে এমন দিনে লজ্জার এক রেকর্ড গড়েছেন পাক ওপেনার আবদুল্লাহ শফিক।

সিরিজের তিন ম্যাচেই আবদুল্লাহ শফিক ফিরেছেন শূন্য রানে। দ্বিপক্ষীয় সিরিজে যা সর্বোচ্চবার শূন্য রানে আউটের রেকর্ড। অবশ্য এই রেকর্ডে তিনি একাই নেই। ভারতের সূর্যকুমার যাদবও একই লজ্জার সঙ্গী।

গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন। সেটিই তিন ম্যাচের সিরিজে সব ম্যাচে ডাক মারার বিশ্বরেকর্ড। সেই রেকর্ডে এখন ভারতীয় তারকার সঙ্গী পাকিস্তানি ওপেনার।

শফিকের আগে এক সিরিজে তিনবার শূন্য রানে ফিরেছেন ১৩ জন ব্যাটার। তবে শফিক কিংবা সূর্যকুমার তিন ম্যাচের সিরিজের সব ম্যাচেই ডাক মেরে ফিরেছেন। এমন কীর্তি একটু বেশিই লজ্জাজনক বটে। এছাড়া ৫ কিংবা ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩ ডাক মেরেছেন ব্রেন্ডন টেইলর, শোয়েব মালিক কিংবা নুয়ান কুলাসেকেরা।

এমনকি পাকিস্তানের ইতিহাসে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডও গড়েছেন শফিক। চলতি বছর ২১টি ইনিংসের মধ্যে সাতটিতে শূন্য রানে আউট হয়েছেন তিনি। এর আগে ২০০০ সালে ইমরান নাজির ৩২টি ইনিংসে ছয়বার ও ২০১২ সালে মোহম্মদ হাফিজ ৪৩টি ইনিংসে সমান সংখ্যক শূন্য রানে আউট হয়েছিল। সেই রেকর্ড ভেঙেছেন শফিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com