1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

পদোন্নতির হাওয়া বইছে প্রশাসনে, এসএসবির টেবিলে ৮৫০ নথি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : জনপ্রশাসনের দুই স্তরে ফের পদোন্নতির তোড়জোড় শুরু হয়েছে। এ দফায় উপসচিব থেকে যুগ্ম সচিব পদে এবং সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হবে। পদোন্নতির সুপারিশ করতে আগামী মাসেই সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক শুরু হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে আভাস মিলেছে।

সূত্র মতে, যুগ্ম সচিব পদে বিসিএস ২৪তম ব্যাচ এবং উপসচিব পদে ৩০তম ব্যাচের কর্মকর্তাদের নিয়মিত ব্যাচ হিসেবে গণ্য করতে যাচ্ছে কর্তৃপক্ষ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আবদুর রউফ গতকাল সোমবার কালের কণ্ঠকে বলেন, ‘এই কর্মকর্তারা বহু আগেই পদোন্নতির সব ধরনের যোগ্যতা অর্জন করেছেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর শেখ হাসিনার সময় চুক্তিতে নিয়োগ পাওয়া অন্তত ১০০ কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে। পাশাপাশি হাসিনা সরকারের আমলে বঞ্চিত অবসরে থাকা অন্তত এক ডজন কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ পদসহ সিনিয়র সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

যুগ্ম সচিব : ইকোনমিক ক্যাডারের নতুন ৫৪টি পদসহ যুগ্ম সচিবের অনুমোদিত পদ কমবেশি ৫০০। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জিইএমএস তথ্য অনুযায়ী, এসব পদে কর্মরত আছেন ৮৫৬ জন।

যুগ্ম সচিব হওয়ার জন্য উপসচিব পদে অন্তত পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়। কিন্তু এই ব্যাচের কর্মকর্তারা উপসচিব পদে কাজ করছেন ছয় বছরের বেশি।

বিসিএস ২৪তম ব্যাচ প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের ব্যাচের কর্মকর্তারা সাড়ে ছয় বছর ধরে উপসচিব পদে কাজ করছেন। তাঁদের বেশির ভাগই বর্তমানে যুগ্ম সচিব স্যারদের সমান বেতন-ভাতা পাচ্ছেন। ফলে আমাদের পদোন্নতি হলে সরকারের কোনো আর্থিক খরচ হবে না।’

এদিকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন প্রশাসন ছাড়া অন্য ২৫ ক্যাডারের বঞ্চিত ১৯৪ উপসচিব। তাঁদের দাবি, যুগ্ম সচিব ও এর ওপরের পদে পদোন্নতির ক্ষেত্রে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়া নিজ নিজ ব্যাচের সম্মিলিত মেধাতালিকা, সরকারি চাকরি আইন, পদোন্নতি বিধিমালা, সুপ্রিম কোর্টের রায় কোনো কিছুই মানা হয় না। এ ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের সব কর্মকর্তার নিয়মিত ব্যাচের সঙ্গে পদোন্নতি নিশ্চিত থাকলেও অন্য ২৫টি ক্যাডারের ক্ষেত্রে বৈষম্যমূলক কোটা আরোপ করে প্রশাসন ক্যাডারের অনেক জুনিয়র ব্যাচের সঙ্গে স্বেচ্ছামূলক নামমাত্র ১০ থেকে ১২ শতাংশ পদোন্নতি দেওয়া হয়।

এ কারণে ২৫টি ক্যাডারের ১৩ থেকে ২২ ব্যাচের অত্যন্ত মেধাবী, দক্ষ ও যোগ্য দুই শতাধিক কর্মকর্তাকে জ্যেষ্ঠতা হারিয়ে পদোন্নতিবঞ্চিত হয়ে তাঁদের অনেক জুনিয়র কর্মকর্তার অধীনে কাজ করতে হচ্ছে। এতে একদিকে যেমন গোটা জনপ্রশাসন মেধাহীন ও দক্ষ জনবলশূন্য হয়ে পড়েছে, অপরদিকে জনপ্রশাসনে চেইন অব কমান্ডও পুরোপুরি ভেঙে পড়েছে। এ অবস্থায় অতি দ্রুত ক্যাডার নির্বিশেষে বৈষম্যহীন মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ার জোর দাবি জানানো হয় স্মারকলিপিতে।

উপসচিব : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের এক সপ্তাহের মাথায় গত ১৮ জানুয়ারি উপসচিব হিসেবে পদোন্নতি দিতে প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডার কর্মকর্তার তথ্য চেয়ে চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রশাসনে ৪৩০টি সুপারনিউমারারি পদসহ উপসচিবের অনুমোদিত পদ এক হাজার ৪২৮টি। কর্মরত আছেন এক হাজার ৫৯৩ জন। এই পদে বিসিএস ৩০তম ব্যাচের ২৭৭ জন কর্মকর্তার মধ্যে ২৭১ জনই পদোন্নতিযোগ্য। এ ছাড়া বিলুপ্ত ইকোনমিক ক্যাডারের ২০ জন অন্তর্ভুক্ত হয়েছেন এই ব্যাচে।

ফলে এই পদে পদোন্নতিযোগ্য মোট ২৯১ জন। পদোন্নতি বিধিমালা অনুযায়ী, উপসচিব হিসেবে পদোন্নতির ক্ষেত্রে অন্যান্য ক্যাডার থেকে ২৫ শতাংশ কর্মকর্তাকে বিবেচনায় নিতে হবে। ৩০তম ব্যাচের এক কর্মকর্তা জানান, তাঁদের চাকরির এক যুগ পার হয়ে গেছে। এই ব্যাচের যোগ্য কর্মকর্তারা এখনো উপসচিব হতে পারেননি। এখন তাঁরা পদোন্নতি চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com