1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিন ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় উপজেলার লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জনপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে এক বিবৃতিতে দাবি করেছেন সংগঠনটির মুখপাত্র নিরন চাকমা।

বিবৃতিতে দাবী করা হয়, একদল সশস্ত্র সন্ত্রাসী ওই এলাকায় ঢুকে ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়।

লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমি ধর ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে গুলির শব্দ শোনা যায়।

পানছড়ি থানার ওসি মো: জসিম উদ্দিন জানান, তারা গোলাগুলির খবর শুনেছেন। এলাকা দুর্গম হওয়ায় সেখানে যেতে সময় লাগবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com