1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১

ইসরায়েলে হামলার নির্দেশ দিলেন খামেনি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে খামেনি এ নির্দেশ দেন। হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্ত

ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন।

তেহরানে হামাস নেতাকে হত্যার পরপরই খামেনি ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন। হানিয়ার নিহতের পর খামেনি প্রকাশ্য বিবৃতিতে বলেন, ইরান এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। আমরা তার রক্তের প্রতিশোধ নেব। কারণ এ হত্যাকাণ্ডটি ইসলামী প্রজাতন্ত্রের ভূখণ্ডে ঘটেছে। ইসরায়েল ‘কঠোর শাস্তি’ পেতে এ মঞ্চ তৈরি করেছে।

এদিকে খামেনি ইসলামিক রেভল্যুশনারি গার্ড এবং সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন ইসরায়েলে আক্রমণ এবং প্রতিরক্ষা উভয়ের জন্য পরিকল্পনা তৈরি করতে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ইমাম খামেনি। তিনি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ও সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশ দিয়েছেন আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ধরনের পরিকল্পনা প্রস্তুত করার জন্য।

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com