1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অলিম্পিকে সোনা জিতে আক্ষেপ ঘুচালেন জোকোভি

  • আপডেট টাইম :: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
স্পোর্টস ডেস্ক : তারুণ্যের বিপক্ষে অভিজ্ঞতার জয়। কার্লোস আলকারাজকে হতাশার সাগরে নিমজ্জিত করে অলিম্পিকে সোনা জয়ের আনন্দে মাতোয়ারা নোভাক জোকোভিচ। সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক তিনি। কিন্তু হিরকখচিত ক্যারিয়ারে অলিম্পিকের সোনার পদক এতোদিন গলায় জড়াতে পারেনিন নোভাক জোকোভিচ।

শুরু থেকে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তীব্র প্রতিদ্বন্দ্বীতার প্রথম সেট শেষ হতেই সময় লেগেছে এক ঘণ্টা তেত্রিশ মিনিট।

দ্বিতীয় সেটেও কেউ কারো সার্ভ ব্রেক করতে পারছিলেন না। নিজ নিজ সার্ভে জেতায় এই সেটও গড়ায় টাইব্রেকারে (৬-৬)। এবং এবারও তারুণ্যের বিপক্ষে জয় হয় অভিজ্ঞতরা। টাইব্রেকারে আবারও জোকোভিচের কাছে ধরাশায়ী আলকারাজ। এবার ৭-২ ব্যবধানে টাইব্রেক জেতে উত্সবের প্লাবনে সার্বিয়ান তারকা।প্যারিসের লাল শুরকির কোর্টে কিছুদিন আগে ফ্রেঞ্চ ওপেন জয়ের উত্সব করেছিলেন আলকারাজ। জোকোভিচের বিপক্ষে সর্বশেষ লড়াইয়েও জয়ী নামটি ছিল তাঁর। গতমাসে অল ইংল্যান্ড ক্লাবের ফাইনালে জোকোভিচকে হারিয়ে উইম্বলডন জিতেছিলেন আলকারাজ। মধুর প্রতিশোধ নিয়ে অলিম্পিক এককের সোনার পদকটা বর্ণীল ট্রফি শোকেসে যোগ করলেন জোকোভিচ। ফাইনালে উঠেই অবশ্য ইতিহাস গড়েছিলেন আলকারাজ। ১৯৯৮ সালে অলিম্পিকে টেনিস ফেরার পর সবচেয়ে এককের ফাইনালে কমবয়সী খেলোয়াড় স্প্যানিয়ার্ড তরুণ। সোনা জিতে রেকর্ডটা আরও সমৃদ্ধ করতে পারলেন না তিনি। সবমিলিয়ে এনিয়ে এই দুই তারকা মুখোমুখি হয়েছেন সাতবার। অলিম্পিকের সোনা জিতে এই দ্বৈরথে ৪-৩ এ এগিয়ে গেলেন জোকোভিচ।  আলকারাজকে হারিয়ে চোখটা ছলছল করছিল তাঁর। এ কান্না আনন্দের। এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com