1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মেসির বাড়িতে হামলা

  • আপডেট টাইম :: বুধবার, ৭ আগস্ট, ২০২৪
স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির দ্বিতীয় বাড়ি হিসেবে পরিচিত স্পেন। পরিবারসহ দেশটির বার্সেলোনা শহরে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেই অবকাশ যাপন কেন্দ্র ইবিজা দ্বীপে ‘ইবিজা ম্যানশন’ নামে একটি বিশাল বাড়ি বানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির ১১ মিলিয়ন ইউরোর সমমূল্যের সেই বাড়িতে হামলা করেছেন পরিবেশবাদীরা। পরিবেশ বিপর্যয়ে বাড়িটি সহায়ক বলে মনে করছেন তারা।

পরিবেশবাদীরা এক বিবৃতি লিখেছে, ‘অক্সফামের ২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যার সবচেয়ে ধনাঢ্য ১ শতাংশ ব্যক্তিরা ২০১৯ সালে যতটা কার্বন নিঃসরণের জন্য দায়ী, তা দরিদ্রতম জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশ কার্বনের সমান।’
মেসির বাড়ি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলেও জানান পরিবেশবাদীরা। সামাজিক মাধ্যম এক্সে তারা লিখেছে, ‘মেসির ইবিজার অবৈধ বাড়িতে রং দিয়েছি। এই বাড়িটি অবৈধ উপায়ে নির্মিত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, ২০২২ সালে সান জোসেফ নামের এক ব্যক্তির সম্পত্তি কিনে বাড়িটি নির্মাণ করেন মেসি। বার্সেলোনার হয়ে খেলার সময় তিন সন্তান ও স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জোকে নিয়ে এখানেই থাকতেন ৮ বারের ব্যালন ডি অরজয়ী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com