1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

স্পেনকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল

  • আপডেট টাইম :: বুধবার, ৭ আগস্ট, ২০২৪

স্পোর্টস ডেস্ক : স্পেনকে উড়িয়ে অলিম্পিক গেমস নারী ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল। মঙ্গলবার (০৬ আগস্ট) রাতে তারা ৪-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে।

শুরু থেকে স্পেনের বিপক্ষে প্রভাব বিস্তার করে খেলে ব্রাজিল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই আত্মঘাতি গোলে এগিয়ে যায় তারা। এ সময় স্পেনের ইরিনি পারদেসের গায়ে লেগে বল জালে জড়ায়। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৪) গাবি পোর্তিলহোর গোল পেলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিলের মেয়েরা।

বিরতির পর ৭১ মিনিটে ব্যবধান হয় ৩-০। এ সময় আদ্রিয়ানা গোল করেন। অবশ্য ৮৫ মিনিটে স্পেনের সালমা পারালুয়েলো গোল করে ব্যবধান কমান। কিন্তু ৯০+১ মিনিটে ব্রাজিলের কেরোলিনের গোলে ব্যবধান বেড়ে হয় ৪-১। শেষ মুহূর্তে (৯০+১২) স্পেনের সালমা তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে ব্যবধান কমে হয় ৪-২। কিন্তু সেটা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com