1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুর মহিলা কলেজ ছাত্রী-শিক্ষকের পরকীয়া ভাইরাল : ৩০ লাখে বিয়ে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

শেরপুর : শেরপুর সরকারি মহিলা কলেজের পদার্থ বিভাগের এক শিক্ষকের সঙ্গে একই কলেজের শিক্ষার্থীর পরকীয়ার সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনায় তোলপাড় চলছে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে কলেজ থেকে বহিষ্কারের দাবি তুললে কলেজ অধ্যক্ষ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে চাপের মুখে ৩০ লাখ টাকা দেনমোহরে ওই শিক্ষক-শিক্ষার্থীর বিয়ে সম্পন্ন হয়েছে।
এদিকে এ ঘটনায় ওই শিক্ষককে কলেজ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে বৃহস্পতিবার সকালে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে অভিযোগ জানিয়েছে।

কলেজ সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষক মুইদ আহাম্মেদ মুহিতের সাথে একই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রাইভেট পড়তেন। সে সুবাধে উভয়ের মাঝে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দৈহিক সম্পর্কে গড়ালে ওই শিক্ষার্থী বিষয়টি বান্ধবীদের জানান। এতে বিষয়টি প্রকাশ হয়ে পড়ে এবং গত বুধবার (১১ সেপ্টেম্বর) শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্কের আলাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। শুরু হয় তোলপাড়। একপর্যায়ে ওই শিক্ষার্থী বিয়ের দাবিতে অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষ উভয় পরিবারকে বিষয়টি জানালে দুই পরিবারের সম্মতিতে বুধবার রাতে ৩০ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ফাউজিয়া আমিন দিনা জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com