1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

বিএনপিনেতা সালাহউদ্দিন ২ মামলায় খালাস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে চলমান দুটি ফৌজদারি মামলা স্থগিত করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকতার জাবেদ মামলা স্থগিত করে আসামিদের খালাস দেন।

এর আগে দুপুর ২টার দিকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন হন সালাহউদ্দিন আহমদ। এরপর তার আইনজীবীদের সঙ্গে আদালতে উপস্থিত হন।

এ সময় সালাহউদ্দিন আহমদের নিযুক্ত আইনজীবীরা আদালতে তাদের মক্কেলকে স্বশরীরে হাজির দেখিয়ে অব্যাহতি দেয়ার জন্য আবেদন জানান। মক্কেলকে দেশের একজন সম্মানিত নাগরিক উল্লেখ করে বলেন, ঘটনা ২০০১ সালে সংঘটিত হলেও চকরিয়া থানায় মামলা করা হয় ২০০৭ সালে। রাজনৈতিকভাবে হয়রানি করতেই সালাহউদ্দিন আহমদের নামে মামলা দুটি করা হয়। যার কারণে মামলা থেকে বিএনপির এই নেতাকে অব্যাহতি দেয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত দুটি মামলা স্থগিত করে সকল আসামিকে খালাস দেন।

আদালত থেকে বের হয়ে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আদালতে দীর্ঘ শুনানি শেষে আমার বিরুদ্ধে দায়ের মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন। আজ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

২০০১ সালে প্রতিমন্ত্রী থাকাকালে মৎস্য ঘের লুটের অভিযোগ এনে চকরিয়া-পেকুয়া আসনের তৎকালীন সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদকে প্রধান আসামি করে চকরিয়া থানায় দুটি ঘটনায় ৫৭ জনের বিরুদ্ধে মামলা করেন চকরিয়া উপজেলার পালাকাটা এলাকার বদিউর রহমান ও বদরখালীর মাহমুদুল হক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com