1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মেক্সিকোতে বিয়ারের সংকট, অ্যালকোহল পানে ১২১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্চে লকডাউন ঘোষণার পর মেক্সিকোতে বিয়ার উৎপাদন ব্যাহত হয়েছে। তাতে দেখা দিয়েছে সংকট। এমন সময় মিথানল মিশ্রিত অ্যালকোহল পান করছে মানুষজন। তাতে বাড়ছে মৃতের সংখ্যা। এ পর্যন্ত মিথানল মিশ্রিত অ্যালকোহল পান করে ১২১ জনের মৃত্যু হয়েছে। খবর এএফপির।

১২১ জনের মধ্যে ৫৩ জন মারা গেছে সেন্ট্রাল পুয়েবলাতে। তারা মিথানল (কাঠ মিস্ত্রির কাজে ব্যবহৃত) মিশ্রিত অ্যালকোহল পান করে মারা গেছেন। মিথানল অন্ধত্ব ও ফুসফুস ক্ষতিগ্রস্ত করে। ২৩ জন মারা গেছে শিকনকুয়াউটলায়।

কেউ কেউ স্থানীয়ভাবে তৈরি বিষাক্ত ‘তেজন’ পান করে মারা যাচ্ছে। যেটা তৈরি করা হয়েছে তেজোকোট ফলের সঙ্গে ব্রান্ডি মিশিয়ে। এগুলো খাওয়ার পর শরীরে কাঁপুনি শুরু হয়। এরপর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়।

মেক্সিকোতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ১৪৪ জন। মারা গেছে ৫ হাজার ৪৫ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com