1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল

মিমি চান না বিয়ে হোক, সংসার হোক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিয়ে করেননি। একা কীভাবে ভালো থাকা যায়—সেই কৌশল নাকি তিনি রপ্ত করে নিয়েছেন। তার প্রিয় শোবার ঘর আর পোষ্য কুকুর। তিনি মনে করেন, কেউ যদি একবার একা থাকতে শিখে যায় তার থেকে আর শক্তিশালী কেউ নেই। দুর্গা পূজা উপলক্ষে তার বাড়ির পূজার মণ্ডপ সাজানো হচ্ছে, আত্মীয় স্বজনদের জন্য নতুন পোশাকও কিনেছেন তিনি।

স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, কসবার বাড়িতে পূজা উদযাপন করবেন তিনি। এই পূজায় বাড়িতে লাল-হলুদ রঙের মণ্ডপ তৈরি হয়েছে। মিমি চক্রবর্তী প্রতিদিন জিম থেকে ফেরার সময় একবার মণ্ডপের কাজ দেখতে যান। একমাস আগেই পরিবার পরিজনদের জন্য নতুন পোশাক কিনেছেন। তবে নিজের জন্য রেখেছেন অন্যরকম উপহার। তাহলো নিজেকে ভালো রাখা।

নিজেকে ভালো রাখার একটা জন্য সুন্দর একটি পরিকল্পনা সাজিয়েছেন মিমি। দশ বছর পরে কী হবেন, সেই বিষয়ে কোনো পরিকল্পনা নেই তবে প্রতিটি মুহূর্ত উপভোগ্য করে তুলতে চান এই নায়িকা।

বিয়ে করবেন কিনা— প্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেছেন, ‘এক মুহূর্তের জন্যও মনে হয় না আমার একটা বিয়ে হোক, সংসার করব।’ মিমি সিঙ্গেল জীবনকেই পরিপূর্ণ এবং স্বাধীন জীবন বলে মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com