1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

জামিন পেলেন আল্লু অর্জুন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক : হায়দরাবাদে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনায় অভিনেতা আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন তেলঙ্গানা হাইকোর্ট। ৫০ হাজার টাকার বন্ডে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে।

এর আগে হায়দরাবাদের নিম্ন আদালত আল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। সেখানে তার আবেদন মঞ্জুর হয়েছে।

তেলঙ্গানা হাইকোর্টের বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চে আল্লুর মামলাটি শুনানি হয়েছে। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগপত্র দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ।

এরপর আল্লুকে শুক্রবার সকালে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আল্লুসহ মোট সাতজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে গত ১১ ডিসেম্বর একটি প্রতিবেদনও দাখিল করেছিলেন আল্লু এবং গ্রেপ্তার এড়াতে কিছু আইনি প্রক্রিয়া স্থগিতেরও অনুরোধ করেছিলেন তিনি।

কিন্তু পুলিশ পালটা জানিয়ে দেয়, ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে অর্জুন প্রেক্ষাগৃহে আসেন। তার আগমনের খবর তিনি আগে থেকে অবগত করেননি। প্রবেশদ্বারের বাইরে ১৫-২০ মিনিট বাইরে কাটিয়ে দেন আল্লু। এ সময় শত শত লোক তাকে দেখার জন্য ছড়িয়ে পড়ে, নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরও খারাপ করে তোলে।

অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি। আর তারই দায় নিতে হচ্ছে আল্লু অর্জুনসহ বাকিদের। যে কারণে এখন গ্রেপ্তার হতে হলো তাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com