1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

ডিসেম্বরের মধ্যে ইতালির ২০ হাজার ভিসা প্রসেসিংয়ের আশা পররাষ্ট্র উপদেষ্টার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ঢাকা: ইতালি যেতে আগ্রহী বাংলাদেশি কর্মী যাদের ভিসা অপেক্ষমান আছে, সেটির শিগগিরই সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ইতালির প্রতিনিধিদল এবং ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনারের সাথে আলাপ হয়েছে, তারা আশ্বাস দিয়েছেন, দ্রুততম সময়ে পেন্ডিং ইস্যুগুলো করার। আমরা আশা করছি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অন্তত ২০ হাজারের মতো ভিসা ইস্য করা হবে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে ইতালির ভিসাপ্রার্থী একটি প্রতিনিধিদল পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে দ্রুত ভিসা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

অমিত শাহ’র সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কি জানতে চাইলে উপদেষ্টা বলেন, ইতোমধ্যে আমরা যে প্রতিবাদ জানিয়েছি সেটাই যথেষ্ট।

অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দুবাই যাওয়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। দিল্লিতেও খোঁজ নেওয়া হয়েছে। তিনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু নিশ্চিত হওয়া যায়নি।

মামলাভুক্ত আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার উদ্যোগ নেবে কিনা- জানতে চাইলে উপদেষ্টা বলেন, আদালত তাদের ফিরিয়ে আনার বিষয়ে বললে তখন ব্যবস্থা নেওয়া যেতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com