1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন ছাত্রীর, উত্তরপত্র ভাইরাল ইরাকের নাজাফে খামেনির জানাজার শোভাযাত্রা জনসমুদ্র ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে

পূজার মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর জে এম সেন হল পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের অভিযোগে দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ।

এর আগে, গতকাল রাতে মামলা হওয়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী কালচারাল সেন্টার নামের একটি সংগঠনের শিল্পীরা দুটি গান পরিবেশন করে। এর মধ্যে একটি গান দেশাত্মবোধক হলেও অপরটি ইসলামী সংগীত ছিল বলে অভিযোগ উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com