1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন সাবেক এমপি রুবেল

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জেলা বিএনপির সভাপতি ও শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলেই হিন্দু সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করে যান। বিগত ফ্যাসিবাদী সরকার পতন হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকমর্ীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির, বসতবাড়ি পাহাড়া দিয়েছে। যে কোন প্রয়োজনে বিএনপির নেতাকর্মীদেরকে জানাবেন, প্রয়োজনে সরাসরি আমাকে বলবেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব।

শনিবার (১২ অক্টোবর) রাতে শ্রীবরদী উপজেলায় পূর্জা মন্ডপ পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন।

শনিবার কুড়িপাড়া বাগবেড় সার্বজনীন শারদীয় দূর্গা মন্ডপ পরিদর্শেনের মধ্যদিয়ে এ উপজেলার মন্ডব পরিদর্শন শুরু করে ১৩টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সাবেক এ এমপি তার ব্যক্তিবর্গ পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন পূজা মন্ডপের সভাপতি, সম্পাদকের নিকট।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ২৬০টি পরিবারের কাছে উপহার সামগ্রী তৈল, চিনি, সেমাই, লুডুস, গুড় দুধ, সাবান তুলে দেন জেলা বিনএপির সভাপতি মাহমুদুল হক রুবেল।

পূজা মন্ডপ পরিদর্শনকালে শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আ: রহিম দুলাল, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা যুবদলের সভাপতি আবু রায়হান আলবেরুনী, সম্পাদক ইখলাছুর রহমান লিটন, ছাত্রদলের সদস্য সচিব রোকুনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহব্বাক শুভন শাহরিয়ার রাফিসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com