1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন ছাত্রীর, উত্তরপত্র ভাইরাল ইরাকের নাজাফে খামেনির জানাজার শোভাযাত্রা জনসমুদ্র ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে

সংস্কার নিয়ে কথা বলছি, গরিব মানুষের কথা কেউ ভাবছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
ঢাকা: সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সবাই সংস্কার নিয়ে কথা বলছি। আমরা উপরিকাঠামো নিয়ে কথা বলছি। কিন্তু গরিব মানুষের কথা ভাবছি না। ভূমিহীন কৃষকের কী হবে, গার্মেন্টকর্মীদের স্যালারি কত হবে এসব নিয়েও আমাদের ভাবতে হবে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাষ্ট্র যখন কুক্ষিগত হয়ে যায় তখন সবচেয়ে বড় ভূমিকা যাদের রাখার কথা, তারা হলো আপনারা যারা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখেন। তাহলে সে উচ্চবর্গীয় মানুষরা কেন গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি করতে ব্যর্থ হয়ে গেল? আমরা উচ্চমার্গের মানুষেরা যে ভুল করেছি সেটা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে সংশোধন করে তুলে ধরতে পারি, সেই কাজ করতে হবে। প্রকৃত মজুরির দিকে লক্ষ্য রাখতে হবে, পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ করতে হবে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নির্ধারণ করবে আমরা কবে প্রাতিষ্ঠানিক সংস্কার বা নির্বাচনের দিকে যাব।

তিনি বলেন, এটা স্বাভাবিক কোনো সরকার নয়। মাত্র তিন মাস আগে এ সরকার এসেছে। রাষ্ট্রযন্ত্রের একটা ছেদ হয়েছে। যার কারণে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। আলোচনা হওয়া নীতিগুলোই তো দেড় দশক ধরে আলোচনা করে আসছি। সেগুলো দেড় দশকে কেন বাস্তবায়ন হলো না? তাদের কাছে প্রশ্ন, কেন আপনারা বাস্তবায়ন করতে পারলেন না? রাজনীতিবিদরা এখন ব্যবসায়ী, আর আমলারা এখন রাজনীতিবিদ হয়ে গেছেন। সিপিডির এই সম্মানীয় ফেলো বলেন, বিগত বছরে জাতীয় আয়, মূল্যস্ফীতি, খানা জরিপ, রপ্তানি আয়ের ভুল তথ্য সরবরাহ করা হয়েছে। বিচার বিভাগকে স্বার্থগোষ্ঠীর মাধ্যমে প্রভাবিত করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com