1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শ্রীবরদীতে ইউএনও’র নেতৃত্বে পৌর শহর পরিস্কার অভিযান

  • আপডেট টাইম :: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী পৌরসভা পরিস্কার করার উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। গত ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে পৌর শহর পরিস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়। সকাল ৯টায় শ্রীবরদী পৌর বাজারের বাসস্ট্যান্ড থেকে শুরু হয় ঐ আভিযান। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের অংশগ্রহণে এ পরিস্কার অভিযান চালানো হবে।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে বুধবার বিকালে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শেখ জাবের আহমেদ। মূলত পৌর বাজারের অলিগলিসহ বিভিন্ন রাস্তার পাশের ময়লা আবর্জনা পরিস্কার করে একটি পরিচ্ছন্ন পৌরসভা ও জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ বলেন, যত্রতত্র ময়লা-আবর্জানা না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখার জন্য জনসচেতনতা তৈরি করতে হবে। পরিচ্ছন্ন পৌরসভার গড়ার লক্ষ্যে সকলকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com