1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

বাদশার ঈদ উপহার পেল নালিতাবাড়ীর হোটেল, বাস ও ট্রাক শ্রমিকরা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক কেন্দ্রীয় কৃষক লীগ নেতা ও বাকৃবি ময়মনসিংহ এলামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশার ঈদ উপহার পেল নালিতাবাড়ীতে করোনায় কর্মহীন হয়ে পড়া হোটেল, বাসচালক ও ট্রাক চালক শ্রমিকরা।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের চেয়ারম্যান সড়ক মোড়ে শ্রমিকদের হাতে ঈদ উপহার তোলে দেন বাদশা ও তার রাজনৈতিক সহচর নেতৃবৃন্দ। বিতরণকৃত উপহারসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল, এক পাকেট সেমাই, আধাকেজি চিনি ও সয়াবিন। ঈদ উপহার বিতরণকালে বদিউজ্জামান বাদশা ছাড়াও জেলা আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক, মুক্তারুজ্জামান মুক্তার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক, যুবনেতা জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী, ছাত্রনেতা আবু ইলিয়াস সাদ্দাম, সাব্বির আহমেদ বাদশা, সা’দ আল জুনাইদ প্রমুখ।
এর আগে গতকাল বুধবার শহরের ৩ ও ৪নং ওয়ার্ডের দুস্থদের মাঝে একইভাবে তিনি ঈদ উপহার বিতরণ করেন। এছাড়াও সম্প্রতি উপজেলার নিম্ন মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত চাকুরীজিবিদের মাঝে তিনি ৫শ করে মানবিক সহায়তা প্রদান করেন। প্রায় ৬শ পরিবারে প্রদান করেন খাদ্যসামগ্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com