1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

হালুয়াঘাটে টিফিনের টাকা বাঁচিয়ে দুস্থদের খাদ্য সহায়তা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : সরকারি, বেসরকারি, ব্যক্তি ও বিভিন্ন ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ ও খাদ্য সহায়তার পাশাপাশি এবার ক’জন স্কুলপড়ুয়া ছাত্রের উদ্যোগে খাদ্য সহায়তা দেওয়া হলো হালুয়াঘাটে।
বাবা-মায়ের দেওয়া টিফিনের জমানো টাকা দিয়ে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন-অসহায়দের পাশে দাঁড়িয়েছেন তারা। খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন ২২০টি পরিবারের ঘরে ঘরে। প্রথম পর্বে জুগলী ইউনিয়নের ছাতুগাঁও, রান্ধুনিকুড়া, রনকুঠুড়া ও বালুয়াকান্দা এবং দ্বিতীয় পর্বে হালুয়াঘাটের মনিকুড়া গ্রামে এই খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। খাদ্য সহায়তার প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, আলু, চিনি ইত্যাদি।
খাদ্য সহায়তায় টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে আস সাদ আহমেদ আদিব বলেন, আমরা কারো সাহায্য নিয়ে কার্যক্রমটি পরিচালনা করিনি বরং নিজেদের টিফিনের জমানো টাকা দ্বারা এটি করেছি। খাদ্য সহায়তা প্রদানে অংশীদার অন্যান্যের মাঝে ছিলেন আল আরাফাত নূর, আদেল আহমেদ লাদিব, ইজাজ বখতিয়ার সৌভিক ও নাঈমা ইসলাম ইমা।
– মুহা: মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com