1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী নিহত, চালক আহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহী নিহত ও চালক আহত হয়েছেন। নিহত ও আহতরা হলেন যথাক্রমে মো. আরমান (২০) মো. শান্ত (২০)। আরমান শ্রীবরদী পৌরসভার তাতিহাটী গ্রামের আছাহক হকের ও শান্ত নয়া মিয়ার ছেলে। আরমান পেশায় একজন কাঠমিস্ত্রি। আজ শুক্রবার দুপুরে উপজেলার ভায়াডাঙ্গা ঠাকুরবাড়ি বাদশা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আরমান ও শান্ত তাতিহাটি গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ভায়াডাঙ্গা বাজার এলাকায় বেড়াতে যান। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার বেলা একটার দিকে ভায়াডাঙ্গা ঠাকুরবাড়ি বাদশা মার্কেট এলাকায় চালক শান্ত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে দুই বন্ধু সড়কের ওপর ছিটকে পড়েন এবং মাথায় আঘাত পেয়ে মোটরসাইকেল আরোহী আরমান ঘটনাস্থলেই মারা যান ও চালক শান্ত গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় চালক শান্তকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনক্রমে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com