1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ঢাকাস্থ নালিতাবাড়ীর বিশিষ্ট শিল্পপতি হাবিবুর রহমান তোতা আর নেই

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২০

ঢাকা : ঢাকাস্থ এশা প্লাস্টিক প্রোডাক্টস এর প্রতিষ্ঠাতা, ন্যাশনাল গ্লাস কোম্পানী ও গার্মেন্টসসহ একাধিক শিল্প প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী, নালিতাবাড়ী শহরের হাবিব কমপ্লেক্স এর মালিক হাবিবুর রহমান তোতা (৬২) আর নেই।
আজ শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাতটার দিকে অসুস্থতাজনিত কারণে পুরান ঢাকাস্থ চানখারপুল এলাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, তিনি গত প্রায় এক সপ্তাহ যাবত জ্বর ও কাশিতে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার মরদেহ নালিতাবাড়ী আনা হবে কি না এ বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে, তাকে ঢাকাস্থ আজিমপুর কবরস্থানে সমাহিত করা হতে পারে। হাবিবুর রহমান তোতার মৃত্যুতে তার ছোট ভাই বর্তমান রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন সকলের কাছে মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।
এদিকে হাবিবুর রহমান তোতার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা ও নালিতাবাড়ীর বিভিন্ন মহল। উদার মানসিকতা ও দানশীল ব্যক্তি হিসেবে তিনি ছিলেন নালিতাবাড়ীর অসংখ্যা মানুষের প্রাণের মানুষ। তার সহযোগিতায় নালিতাবাড়ীতে প্রতিষ্ঠিত হয়েছে একাধিক ধর্মীয় প্রতিষ্ঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com