1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ‘এক মিনিটের ঈদ বাজার’

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২০

বান্দরবান : বান্দরবানে অসহায়, দুস্থ ও কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে ঈদসামগ্রী পৌঁছে দিতে মানবিক উদ্যোগ হিসেবে সেনাবাহিনী এবার চালু করল ‘এক মিনিটের ঈদ বাজার’।
শুক্রবার (২২মে) সকালে বান্দরবান স্টেডিয়ামে এ বাজারের উদ্বোধন করেন বান্দরবানের সেনা রিজিয়ন এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারল খন্দকার মোঃ শাহিদুল এমরান। এসময় উপস্থিত ছিলেন- জোন কমান্ডার লে: কর্ণেল আখতার-উস-সামাদ রাফি, জি-২ (আই) মেজর মোহাম্মদ ইফতেখার হোসেনসহ অন্যান্য সেনা কর্মকর্তারা।
সামাজিক দূরত্ব মেনে এ বাজার থেকে তালিকা অনুযায়ী টোকেন এর মাধ্যমে ২শ ৫০জন অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ১মিনিটের মধ্যে আটা, চাল, পেঁয়াজ, লুঙ্গি ও শাড়িসহ ১১ জাতের পণ্য দেয়া হয় বিনামূল্যে।
বান্দরবান জোন কমান্ডার লে: কর্ণেল আখতার-উস-সামাদ রাফি বলেন, সকল সম্প্রদায়ের সাথে আনন্দ ভাগ করে নেয়ার নিমিত্তেই এ ধরণের একটি ব্যাতিক্রমী আয়োজন করেছি। তিনি বলেন, যারা দুস্থ ও গরীব এবং যাদের ঈদ করার কোন সামর্থ্য নেই তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার জন্যই আজকের এ আয়োজন।
উল্লেখ্য, এর আগে বান্দরবান সেনাবাহিনী কর্মহীন অসহায়দের জন্য এক মিনিটের বাজার উদ্বোধন করেন। সেখানেও বিনামূল্যে ৮ প্রকারের পণ্য বিতরণ করা হয়। ঈদ উপলক্ষে তাদের জন্য এবার এক মিনিটের ঈদ বাজারের আযোজন। যেখানে আগের ৮টি পণ্যের সাথে ঈদ উপলক্ষে বাড়তি ৩টি পণ্য বিতরণ করা হয়েছে।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com