1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সাবেক সংসদ সদস্য রুবেলের খাদ্যসামগ্রী পেল ঝিনাইগাতীর ৭শ পরিবার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২০
ঝিনাইগাতী (শেরপুর) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের ব্যক্তিগত উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, তেল, ডাল, আলু, চিনি, সেমাই।
বৃহস্পতিবার (২১ মে ) সকাল থেকে প্রচুর বৃষ্টির মধ্যে স্কুলের বারান্দায় শুরু করেন দুপুর পর্যন্ত ধানশাইল উচ্চ বিদ্যালয় মাঠ, কুচনিপাড়া  উচ্চ বিদ্যালয় মাঠ ও বাগেরভিটা দাখিল মাদ্রাসা মাঠে ৭শ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ। এসময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক আঃ সালাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপনসহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে বিএনপির জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, করোনা ভাইরাসের মহামারিতে চরম বিপর্যয়ের মুখে পড়া অসহায় ও নিন্মআয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। তাই বিএনপি সব সময় আপনাদের পাশে ছিল এবং আগামীতেও যে কোনো দূর্যোগে জনগণের পাশে থাকবে।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com