1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শ্রীবরদীতে অসহায়দের মাঝে জেলা পুলিশের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মে, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
শুক্রবার দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের হিন্দু পাড়ায় সনাতন ধর্মাবলম্বী ও বালিজুরী এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রীর প্যাকেট দেওয়া হয়। এসময় প্রায় ২শ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রীর প্যাকেট (চাল, ডাল, আলু, তেল, সাবান) পৌঁছে দেন শেরপুর জেলা পুলিশ সুপার।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাহ হোসেন, নালিতাবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, জেলা ডিবি’র ওসি মোখলেছুর রহমান, শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ওসি (তদন্ত) বন্দে আলী, লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমানসহ জেলা ও উপজেলায় কর্মরত পুলিশের অফিসারবৃন্দ।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com