1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মিরপুরে বিদেশি নারী রিকশা চালক

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : পরিবহন হিসেবে রিকশা এই দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশের পঞ্চম ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসাবে ‘ঢাকার রিকশা’ জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর তালিকায় স্থান করে নিয়েছে।

জনপ্রিয় এই বাহনটির চালক সাধারণত পুরুষরাই হয়ে থাকেন। মাঝে মধ্যে নারীদেরও রিকশা চালাতে দেখা যায়। তবে সেটি বিরল। ঢাকার রাস্তায় নারীদের সচরাচর রিকশা চালাতে দেখা যায় না। কিন্তু আজ মিরপুরে দেখা মিলল বিদেশি নারী রিকশা চালকের।

ঢাকার রিকশায় দিনটি বেশ উপভোগ করেছেন আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।

ঢাকার রিকশায় দিনটি বেশ উপভোগ করেছেন আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বর্তমানে ঢাকায় অবস্থান করছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। চলমান ওয়ানডে সিরিজের ফাঁকে শুক্রবার (২৯ নভেম্বর) মিরপুরে রিকশায় অন্যরকম একটি দিন কাটালেন আইরিশ মেয়েরা।

এদিন আইরিশ মেয়েরা আট দশক ধরে চলমান জনপ্রিয় বাহনটিতে প্রথমবারের মতো চড়লেন এবং অনেকে আগ্রহ নিয়ে চালানোরও চেষ্টা চালালেন।

ঢাকার রাস্তায় নারী রিকশাচালক বিরল, তবে সীমিত সময়ের জন্য দেখা মিলল বিদেশি নারী চালকের!

ঢাকার রাস্তায় নারী রিকশাচালক বিরল, তবে সীমিত সময়ের জন্য দেখা মিলল বিদেশি নারী চালকের!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com