1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

বকেয়া ভাড়া চাওয়ায় খুন হন হাজারীবাগের প্রবাসী চিকিৎসক

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

ঢাকা : রাজধানীর হাজারীবাগে যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক এ কে এম আব্দুর রশিদ হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডে জড়িতরা আব্দুর রশিদেরই বাসার ভাড়াটিয়া এবং বকেয়া ভাড়া চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে।

হত্যাকাণ্ড জড়িত তিনজনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো.নাইম খান (২২), মো.জাহিদুর রহমান রিফাত (২০) ও মো. আবু তাহের শিকদার শাওন (২২)। গতকাল খুলনার ডুমুরিয়া ও ঢাকার মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, বকেয়া ভাড়া চাওয়া নিয়ে এ কে এম আব্দুর রশিদের সঙ্গে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে নগদ অর্থ লুটের পরিকল্পনা থেকে ডা. রশিদকে খুন করে নাইম খান ও জাহিদুর।

আজ (শনিবার) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

প্রাথমিক তদন্ত ও গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাসুদ আলম বলেন, এ কে এম আব্দুর রশিদ বছরের অধিকাংশ সময় যুক্তরাজ্যে অবস্থান করতেন। মাঝেমধ্যে তিনি বাংলাদেশে আসতেন। গ্রেপ্তার নাইম খান ও জাহিদুর রহমান রিফাত, আব্দুর রশিদের বাসায় প্রবেশ করে টাকা পয়সা নেওয়ার পরিকল্পনাসহ ওই টাকা-পয়সা ব্যবহার করে রেষ্টুরেন্ট ব্যবসার পরিকল্পনা করে।

পরিকল্পনা মোতাবেক ১৫ নভেম্বর রাত আড়াইটায় আবু তাহের শিকদার শাওনকে সাথে নিয়ে সীমানা প্রাচীর টপকে টাকা-পয়সা লুট করার জন্য বাসায় প্রবেশ করে বাকি দুজন। বিষয়টি টের পেয়ে আব্দুর রশিদ বাধা দিতে গেলে সেখানে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ধারালো চাকুর আঘাতে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে মারা যান আব্দুর রশিদ।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রেজাউল করিম বাদী হয়ে গত ১৫ নভেম্বর হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ, ঘটনার পূর্বের বিভিন্ন সময়ে ওই বাসায় মেস হিসেবে বসবাসকারী ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com