1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ী শহরের এক হাজার ৭শ পরিবারে ঈদের আনন্দ ছড়িয়ে দিলেন মেয়র প্রার্থী জাহাঙ্গীর

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী শহরের হতদরিদ্র এক হাজার ৭শ নারী-পুরুষের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করে ঈদের আনন্দ ছড়িয়ে দিলেন মেয়র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলম।
শনিবার (২৩ মে) সকালে গড়কান্দাস্থ নিজ কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি’র নির্দেশনায় পৌরসভার ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের হতদরিদ্র এক হাজার নারী-পুরুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করেন তিনি। এর আগে গতকাল শুক্রবার সকালে একই স্থান থেকে পৌরসভার ২ নং ওয়ার্ডের ৭শ নারী-পুরুষের মাঝে একটি করে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি।
শনিবার শাড়ি ও লুঙ্গি বিতরণের সময় উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, প্রেসক্লাব আহ্বায়ক লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া, সদস্য সচিব মো: মঞ্জুরুল আহসান, যুবলীগ নেতা শ্রী পবন বাবু, সায়েদুর রহমান বাবলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া কয়েকদিন আগে পৌরসভার সকল মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের মাঝে ঈদ উপহার হিসেবে জনপ্রতি নগদ ৫০০ টাকা প্রদান করেন জাহাঙ্গীর আলম। এর আগেও করোনা পরিস্থিতির শুরুতে পৌরসভার কর্মহীন ১ হাজার ২শ হতদরিদ্রের মাঝে নগদ ২শ’ করে টাকা প্রদান করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com