1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

হালুয়াঘাটে অগ্নিকান্ডে নির্ঝর টেলিকম ভস্মীভূত, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ মে, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : হালুয়াঘাটের পাইকারী মোবাইল বিক্রয়ের দোকান নির্ঝর টেলিকম আগুনে সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। গতকাল শুক্রবার (২২ মে) সন্ধ্যা সাতটায় হালুয়াঘাট শহরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্শ্ববর্তী দোকান বন্ধু স্টুডিও থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ছুটে আসেন। তখন বন্ধ থাকা নির্ঝর টেলিকম এর ভেতর থেকে আগুন দেখা গেলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে পুড়ে ভস্ম হয়ে যায় নির্ঝর টেলিকম। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ বিদ্যুতের তারে স্পার্কিং হয় এবং দোকানের ভেতরে আগুনের সূত্রপাত ঘটে। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি। নির্ঝর টেলিকমের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল হাসান মাসুম জানান, মোবাইলের পরিত্যক্ত ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান নির্ঝর টেলিকম মালিক মাসুম।
– মুহাম্মদ মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com