1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মহিপুরে মানবতার সেবায় কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি বুলেট আকন

  • আপডেট টাইম :: রবিবার, ২৪ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : মহিপুরে তৃতীয় লিঙ্গের সুবিধাবঞ্চিত মানুষসহ দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের প্রায় দুই হাজার মানুষের মাঝে ব্যক্তি উদ্যোগে রমজানের ইফতার এবং ঈদসামগ্রী বিতরণ করেন্ন মহিপুর থানা যুবলীগের আহবায়ক ও কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি এএম মিজানুর রহমান বুলেট। শনিবার (২৩ মে) বিকেলে মহিপুর থানা যুবলীগ কার্যালয় এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিক্ষক মো: নাসির উদ্দিন, মহিপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো: ফেরদাউস হাওলাদার, যুবলীগ নেতা মো: ছিদ্দিক মোল্লাসহ থানা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।
করোনা মহামারির সংকট মুহুর্তে কর্মহীন, দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন যুবলীগ নেতা বুলেট আকন। এমন সংকটময় মুহুর্তে ইফতার ও ঈদসামগ্রী পেয়ে খুশি কর্মহীন এসব মানুষ। পুরো রমজান মাসজুড়েই মহিপুর সদর ইউনিয়নসহ মহিপুর থানা এলাকার বিভিন্ন ইউনিয়নে খাদ্যসহায়তা নিয়ে বঞ্চিত মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। করোনা দুর্যোগের প্রাদুর্ভাব যতদিন থাকবে ততদিনই মহিপুরবাসীর পাশে থেকে তাদের সহযোগিতা পাশে থাকার কথা ব্যক্ত করেছেন বুলেট আকন।
তিনি বলেন, করোনার এ সংকটময় মুহুর্তে তৃতীয় লিংঙ্গসহ দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষরা কর্মহীন হয়ে বহু কষ্টে জীবনযাপন করছে। তার সামর্থ অনুযায়ী এসব মানুষদের সহযোগিতা করেছেন তিনি এবং এ ধারা অব্যাহত থাকবে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com