1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার

পালাবেন না সিরিয়ার প্রধানমন্ত্রী, বিদ্রোহীদের সহায়তায় প্রস্তুত

  • আপডেট টাইম :: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : বাশার আল আসাদ পালালেও পালিয়ে যাননি সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি। তিনি দামেস্কে তার বাড়িতেই থাকছেন এবং পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন। একই সঙ্গে বিরোধীদের দিকে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন সিরিয়ার এই প্রধানমন্ত্রী। রবিবার (৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

আল-জালালি আরো বলেছেন, ‘আমি সবাইকে যুক্তিযুক্তভাবে চিন্তা করার এবং দেশ নিয়ে চিন্তা করার আহ্বান জানাচ্ছি। আমরা বিরোধীদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিয়েছি, যারা তাদের হাত (আমাদের দিকে) বাড়িয়েছে এবং দৃঢ়ভাবে বলেছি— তারা এই দেশের কারো ক্ষতি করবে না।’ জনগণকে সরকারি সম্পত্তি রক্ষার আহ্বানও জানান তিনি।

বিদ্রোহীরা এক বিবৃতিতে বলেছেন, আমরা অন্ধকার অতীতের পাতা উল্টে দিয়ে ভবিষ্যতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি।

উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে গেছেন। বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর বিমানে করে অজ্ঞাত গন্তব্যের উদ্দেশে শহরটি ছেড়ে যান আসাদ। এর পরই মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজধানীর রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com