1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার

সিরিয়ার বাফার জোনে ইসরায়েলের সেনা মোতায়েন

  • আপডেট টাইম :: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার জানিয়েছে, ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিসংলগ্ন সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বেসামরিক বাফার জোনে (সংঘাতমুক্ত অঞ্চল) তারা বাহিনী মোতায়েন করেছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো দামেস্ক দখলের পর এ ঘোষণা এলো।

ইসরায়েল এর আগের দিনই জানিয়েছিল, ইসলামপন্থী বিদ্রোহীদের নেতৃত্বাধীন একটি গোষ্ঠী যখন দ্রুত সিরিয়ার বিভিন্ন অঞ্চলে অগ্রসর হচ্ছিল, তাদের সেনারা জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোনে প্রবেশ করেছে। তারা শান্তিরক্ষীদের ওপর আক্রমণ প্রতিহত করতে সহায়তা করবে।

ইসরায়েলি বাহিনী ‘বাফার জোন রক্ষা ও ইসরায়েলের সুরক্ষার জন্য যত দিন প্রয়োজন হবে, তত দিন কার্যক্রম চালিয়ে যাবে’ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ইসরায়েলি সামরিক বাহিনী ‘সিরিয়ার অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করছে না’ বলেও জোর দিয়ে জানানো হয়েছে।

জাতিসংঘের এক শান্তিরক্ষী মুখপাত্র শনিবার বলেন, ইউএনডিওএফ সদস্যরা ‘বিচ্ছিন্ন এলাকায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিদের পর্যবেক্ষণ করেছেন, যার মধ্যে প্রায় ২০ জন উত্তরাঞ্চলীয় বিচ্ছিন্ন এলাকার মিশনের একটি স্থাপনায় প্রবেশ করেছিল। গোলানে শান্তিরক্ষীরা তাদের নির্ধারিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ‘শান্তিরক্ষীদের আক্রমণ প্রতিহত করতে সহায়তা করছে।’

লেবাননের সংবাদমাধ্যম রবিবার জানায়, কুনেইত্রায় একটি অস্ত্রাগার লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে এক পৃথক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গোলান মালভূমির উত্তরাঞ্চলে, যেখানে চারটি দ্রুজ শহর অবস্থিত, সেখানকার বিদ্যালয়গুলো অনলাইন পাঠদান শুরু করবে। একই সঙ্গে এলাকাটির কৃষিজমিকে ‘সামরিকভাবে নিষিদ্ধ এলাকা’ ঘোষণা করা হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ দমন থেকে শুরু হওয়া যুদ্ধে প্রাথমিক পর্যায়ে বিদ্রোহী বাহিনী ও জিহাদী গোষ্ঠীগুলো কুনেইত্রা প্রদেশের অংশ নিয়ন্ত্রণ করে। ২০১৪ সালের আগস্টে ইসলামপন্থী বিদ্রোহীরা ইউএনডিওএফ বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে ৪০ জনেরও বেশি ফিজিয়ান শান্তিরক্ষীকে জিম্মি করেছিল, যাদের প্রায় দুই সপ্তাহ ধরে আটক রাখা হয়েছিল।

সূত্র : এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com