1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

ছক্কার ডাবল সেঞ্চুরি হাঁকালেন মাহমুদউল্লাহ

  • আপডেট টাইম :: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দুইশো ছক্কার মালিক হলেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। রোববার (৮ ডিসেম্বর) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩টি করে চার-ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ।

ইনিংসের ৩টি ওভার বাউন্ডারিতে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে দুইশো ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদুল্লাহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার আগে ৪২৬ ম্যাচে ক্যারিয়ারে ১৯৭টি ছক্কা মেরেছিলেন মাহমুদুল্লাহ। ঐ তিন ছক্কায় ৪২৭ ম্যাচের ৪৩০ ইনিংসে দুইশো ছক্কা পূর্ণ করেছেন তিনি।

২০০৭ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর ৫০ টেস্টে ২৪টি, ২৩৬টি ওয়ানডেতে ৯৯টি ও ১৪১টি টি-টোয়েন্টিতে ৭৭টি ছক্কা মেরেছেন মাহমুদুল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com