1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

হকিস্টিক হাতে পড়শীর ‘কথা একটাই’

  • আপডেট টাইম :: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

সময়ের শ্রোতানন্দিত সংগীতশিল্পী ইমরান ও সাবরিনা পড়শীর কণ্ঠে বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয় হয়েছে। তারা একসঙ্গে এই পর্যন্ত চারটি দ্বৈত গান উপহার দিয়েছেন তার শ্রোতাদের। 

এই জুটির প্রকাশিত ‘জনম জনম’ গানটি বেশ আলোচনার পর তারা আবার হাজির হচ্ছেন ‘কথা একটাই’ নিয়ে।

Porshi

ইমরান ও পড়শী। ছবি: সংগৃহীত

নতুন গান প্রসঙ্গে ইমরান গণমাধ্যমকে বলেন, ‘এটি পড়শীর সঙ্গে করা আমার চতুর্থ দ্বৈত গান। এই গানটা নিয়ে দর্শকদের মাঝে অনেক আগ্রহ দেখতে পাচ্ছি। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’

এদিকে গানচিত্রটি প্রকাশের আগেই নানা প্রচারণায় ব্যস্ত রয়েছেন শিল্পীদ্বয়। সোমবার (৯ ডিসেম্বর) প্রচারণার শেষ চমক হিসেবে প্রকাশ পেয়েছে গানচিত্রের একটি বিশেষ পোস্টার। যেখানে স্থান পেয়েছে শুধুই পড়শীর অন্যরকম এক ছবি। দেখা যাচ্ছে, হকিস্টিক হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে বসে আছেন পড়শী। লক্ষ্য নিশ্চয়ই অদূরে ফ্রেমের বাইরে থাকা ইমরান!

Porshi.২

ইমরান ও পড়শী। ছবি: সংগৃহীত

সাবরিনা পড়শী গণমাধ্যমকে বলেন, ‘জীবন মামার লেখা, ইমরান ভাইয়ের সুর ও সংগীতে তিন জনের এই প্রজেক্ট দীর্ঘদিন পর হলো। বেশ আগে আমরা ‘জনম জনম’ শিরোনামে একটি গান করেছিলাম। সুপারহিট হয়েছিল সেটি। দীর্ঘদিন পর ‘কথা একটাই’ করলাম আমরা। এই গানটার রেকর্ডিং ও ভিডিও করার সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এই গানটা ইমরান ভাইয়ার সঙ্গে করা আমার চতুর্থ দ্বৈত গান।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com