1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

বিয়ের ছবি ঘিরে বিতর্ক, যা বললেন বুবলী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
বিনোদন ডেস্ক : এক ওয়েডিং ফটোশুটের ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলী। বধুর বেশে তোলা অভিনেত্রীর কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ছবিগুলো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বুবলীর বিয়ের ছবি ভেবে মন্তব্য করে বসেছেন।

5
বিয়ের ফটোশুটে বুবলী-ওয়াসিফ খান

এ প্রসঙ্গে গণমাধ্যমকে বুবলী বলেন, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।’

অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে। সেই আমরা যদি কিছু ভিন্নতা না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।’

বর্তমানে নিজের আসন্ন সিনেমার শুটিংয়ে ব্যস্ত বুবলী। এ বছর পর্দায় সেভাবে দেখা না গেলেও আগামী বছর বেশ কয়েকটি সিনেমা নিয়ে আসছেন তিনি। শিগগিরই নতুন সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়াও হাতে রয়েছে ‘চাদর’, ‘জংলি’, ‘পুলসিরাত’, ‘প্রেম পুরাণ’, সাইফ চন্দনের ‘কয়লা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘ছায়া’সহ বেশ কয়েকটি সিনেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com