1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

নতুন পেশায় যুক্ত হলেন চিত্রনায়ক জায়েদ খান

  • আপডেট টাইম :: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক : জুলাই-আগস্টে আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে উঠেনি এ নায়কের।

এরপর থেকে যুক্তরাষ্ট্রেই সময় কাটাচ্ছেন জায়েদ খান। শুরুর দিকে কয়েকটি শোয়ে পারফর্ম করেছেন। বেশ ভালোই দিন কাটাচ্ছিলেন। এরইমধ্যে নতুন খবর জানালেন জায়েদ খান। নতুন পেশায় যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন জায়েদ খান। সংবাদমাধ্যমটির ভিউজ্যুয়ালের একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন এ তারকা।

জায়েদ খান বলেন, বিদেশের মাটিতে থেকে দেশের জন্য কাজ করছে ঠিকানা। প্রতিষ্ঠানটির সঙ্গে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাইও জড়িত। তিনিও কাজ করছেন। তাদের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছি, এটি আমার জন্য আনন্দের।

তিনি আরও বলেন, দর্শকরা আমাকে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখতে পাবেন পর্দায়। এ নিয়ে আমিও অনেক এক্সাইটেড, একইসঙ্গে আবার কিছুটা নার্ভাসও। কেননা, দর্শকরা আমাকে কীভাবে গ্রহণ করবে, সেটি দেখার জন্য অপেক্ষায় আছি।

এদিকে জুলাই-আগস্টে দেশে শিক্ষার্থী ও সাধারণ জনগণের হওয়া আন্দোলনে নিহত হয়েছেন অনেকে। আন্দোলনের একপর্যায়ে সরকার পতন হয়। আর তারপর জায়েদ খানের বিরুদ্ধে মামলা হয়। এ কারণে এখনই দেশে আসা নিরাপদ মনে করছেন না তিনি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকায় ফিরবেন এ অভিনেতা।

প্রসঙ্গত, ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন জায়েদ খান। মহম্মদ হান্নানের পরিচালনায় সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও ছিলেন চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা শাবনূর।

এরপর মনতাজুর রহমান আকবরের ‘কাজের মানুষ’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘মন ছুঁয়েছে মন’ সিনেমায় অভিনয় করেন জায়েদ খান। ২০১০ সালে তার অভিনীত এফ আই মানিক পরিচালিত ‘আমার স্বপ্ন আমার সংসার’ সিনেমা মুক্তি পায়। আর সবশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোনার চর’ সিনেমায় দেখা যায় এ নায়ককে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com