1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ হজে যেতে পারছেন না ১০ হাজার ফিলিস্তিনি, অপেক্ষমাণ ৪০০ জনের মৃত্যু বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার শ্রীবরদীতে রাতের আঁধারে ৭শ কলাগাছ কেটে সাবাড়, ১০ লাখ টাকার ক্ষতি নকলায় ভারতীয় মদসহ মোটরসাইকেল চালক গ্রেফতার

মুম্বাইয়ে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৭

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি সরকারি বাসের ধাক্কায় তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (৯ ডিসেম্বের) স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, বাসটি দ্রুত গতিতে এসে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। খবর এনডিটিভি

পৌর কর্তৃপক্ষ নিউজ সংস্থা পিটিআইকে জানিয়েছে, সম্ভবত বাসটির ব্রেক কাজ করেনি। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিয়ন এবং কুরলা বাবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি আবাসিক ভবনের সামনে কয়েকটি গাড়িকে চাপা দেয়। এতে এ ঘটনা ঘটে।

জায়েদ আহমেদ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, বাসা থেকে বের হয়ে রেল স্টেশনে যাওয়ার পরই ওই এলাকায় ব্যাপক চিৎকারের শব্দ শুনতে পাই। দৌড়ে এসে দেখি একটি বাস কয়েকটি গাড়িতে ধাক্কা দিয়েছে। যার মধ্যে একটি অটোরিকশা ছিল।

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বাসটি একটি পুলিশের গাড়িকেও ধাক্কা দেয়।

বাসটি ছিল ১২ মিটার লম্বা এবং ইলেকট্রিক বাস। এ ধরনের গাড়ি বেসরকারিভাবে ব্যবহার করা হয়। তিন মাস ধরে বাসটি রাস্তায় চলাচল করছে। এর মধ্যেই এ ধরনের ঘটনা ঘটল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com